তৃণমূলে নতুন কমিটি দেবে হেফাজত, দর কষাকষি শুরু

তৃণমূলে নতুন কমিটি দেবে হেফাজত, দর কষাকষি শুরু

তৃণমূলে নতুন কমিটি দেবে হেফাজত, দর কষাকষি শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রভাবশালী হেফাজতে ইসলাম বাংলাদেশ আগের মতো প্রভাব না রাখলেও নখ-দন্তহীন হয়ে পড়েনি। নতুন করে তৃণমূলে কমিটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। ঢাকা মাখজানুল ইলুম খিলগাঁও মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিবের আহবানে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব দের একটি বৈঠক ভারপ্রাপ্ত মহাসচিব ও ঢাকা মাখজানুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস, মহাপরিচালক আল্লামা নুরুল ইসলাম জিহাদির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত বৈঠকে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নানা সিদ্ধান্ত নেওয়া হয়। দেশব্যাপী মেয়াদ উত্তীর্ণ কমিটি গুলো বাতিল করে স্থানীয় ওলামায়েকেরামের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। সংগঠনের যেকোনো বিষয়ে বাহিরে কথা না বলে সাংগঠনের দায়িত্বশীল নেতাদের সাথে কথা বলার অনুরোধ করা হয়। এবং এর পর সহকারী মহাসচিব এবং সম্পাদকীয় দায়িত্বশীল দের সাথে ধারাবাহিক মত বিনিময় করবেন মোহতারাম ভারপ্রাপ্ত মহাসচিব।

সভায় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি, নায়েবে আমির, মুফতি মাহফুজুল হক, মাওলানা জোনায়েদ আল হাবিব, মাওলানা মুফতি মামুনুল হক, মাওলানা নাছির উদ্দিন মুনির, মুফতি ফজলুল করিম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুফতি মুনির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *