২ হাজার কোটি টাকা পাচার ফরিদপুরের আবুর জামিন

২ হাজার কোটি টাকা পাচার ফরিদপুরের আবুর জামিন

২ হাজার কোটি টাকা পাচার ফরিদপুরের আবুর জামিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতারকৃত আসামি ফরিদপুরের আনোয়ার হোসেন আবুর ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

সোমবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এবং আসামি পক্ষে ছিলেন মিন্টু কুমার মন্ডল। গত বছরের ১৬ মে রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। সুবল সাহার বাড়ি শহরের গোয়ালচামট মহল্লার মোল্লা বাড়ি সড়কে অবস্থিত। এ ঘটনায় গত ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

এ মামলায় ৭ জুন রাতে দুই ভাই রুবেল ও বরকতসহ ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে ২৬ জুন তাদের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা দায়ের করে সিআইডি। এই মামলায় পরে গ্রেফতার করা হয় আনোয়ার হোসেন আবুকে। তিনি নি¤œ আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন।

সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ ওই দুই ভাইয়ের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে গত ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় মামলা করেন। মানি লন্ডারিংয়ের ওই মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে আনুমানিক দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *