খালেদা জিয়ার কার্যালয়ের ইমামের ইন্তেকাল, ফখরুলের শোক

খালেদা জিয়ার কার্যালয়ের ইমামের ইন্তেকাল, ফখরুলের শোক

খালেদা জিয়ার কার্যালয়ের ইমামের ইন্তেকাল, ফখরুলের শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি চেয়ারপারসনের অফিসের ইমাম হাফেজ মাওলানা জয়নাল আবেদিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, প্রয়াত জয়নাল আবেদিন বিএনপির নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি গুলশান চেয়ারপারসন কার্যালয়ে সময় মতো নামাজ পড়াতেন। প্রতিবছর রোজায় এখানে তিনি তারাবির নামাজও পড়াতেন। এর আগে তিনি বনানীতে চেয়ারপারসন কার্যালয়ে নামাজ পড়াতেন। অবসর সময়ে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কোরআন পড়াতেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা শোক প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *