পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতিই শেষ হয়েছে পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর কাজ। ২০২২ এর জুন থেকে যানচলাচলের জন্য প্রস্তুত হবে জানানো হয়েছে। তবে এর মধ্যেই পদ্মা সেতুর নামকরণ ‘শেখ হাসিনা সেতু’ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান স্বাধীন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, সেতু সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান ওই আইনজীবী।
আইনজীবী জানান, পদ্মা সেতুতে অর্থায়ন করতে বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা অস্বীকার করে। তারা অর্থায়ন ফিরিয়ে নেওয়ার হুমকী দেয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এই দৃঢ়তার কারণেই আজ পদ্মা সেতু পূর্ণতা পেতে চলেছে। এই বিবেচনায় পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু হওয়া উচিত।
/এএ


