মুসলিম নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আদেশে বাইডেনের স্বাক্ষর

মুসলিম নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আদেশে বাইডেনের স্বাক্ষর

মুসলিম নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আদেশে বাইডেনের স্বাক্ষর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর যে ১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন, তার মধ্যে অন্যতম হলো প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়া এবং তথাকথিত মুসলিম নিষেধাজ্ঞা রদ করা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাতটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে একটি আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। সেই আদেশ বাতিল করে দিলেন জো বাইডেন।

অবশ্য ট্রাম্পের সেই আদেশ আইনি চ্যালেঞ্জের কারণে বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছিল এবং শেষ পর্যন্ত ২০১৮ সালে মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশে বহাল রাখা হয়েছিল। শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূলনীতিগুলো উল্টে দেওয়া শুরু করেছেন। তার মধ্যে অগ্রাধিকার পেয়েছে অভিবাসন সংক্রান্ত ট্রাম্পের একগুঁয়ে নীতি উল্টে দেওয়ার বিষয়টি।

হোয়াইট হাউসে বাইডেনের প্রেস সেক্রেটারি জেন পিসাকি বলেছেন, মুসলিম নিষেধাজ্ঞার বিষয়টির ইতি টেনেছেন প্রেসিডেন্ট। ধর্মীয় শত্রুতা ও বিদ্বেষ থেকে সরে আসার জন্য তিনি এ পদক্ষেপ নিয়েছেন।

এদিকে জো বাইডেন বলেছেন, যখন সঙ্কট মোকাবিলার বিষয় আসে, তখন নষ্ট করার মতো সময় থাকে না। এর আগে স্থানীয় সময় বুধবার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ওভাল অফিসে কাজ শুরু করেছেন তিনি।

সূত্র: আল-জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *