সিরিয়ায় মার্কিন সেনাদের উপর হামলা; নিহত ৩

সিরিয়ায় মার্কিন সেনাদের উপর হামলা; নিহত ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ায় পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ অঞ্চল দেইর আয-জাওয়ার প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি সামরিক বহরে বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) এই হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে। এতে মার্কিন সেনাদের একটি হামার গাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে হামলায় আমেরিকার সেনা মারা গেছে নাকি তাদের সমর্থিত কুর্দি গেরিলারা নিহত হয়েছে তা পরিষ্কার নয়। হামলার বিষয়ে মার্কিন সামরিক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করে নি।

দেইর আয-জাওয়ার প্রদেশের ওই এলাকায় সিরিয়ার সবচেয়ে বড় তেলক্ষেত্র অবস্থিত এবং এর নিয়ন্ত্রণ করে থাকে মার্কিন সেনারা।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মার্কিন সেনারা ইরাক থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সিরিয়ার দেইর আয-জাওয়ার এবং হাসাকা প্রদেশে শত শত ট্রাক ভরে গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম নিয়েছে।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো সাধারণত তেলসমৃদ্ধ এবং এর বেশিরভাগই নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনা ও তাদের সমর্থিত কুর্দি গেরিলা। ২০১১ সালে সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের সহিংসতা শুরুর আগে দেশটিতে প্রতিদিন তিন লাখ ৮০ হাজার ব্যারেল তেল উৎপাদিত হতো।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *