কমলাপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

কমলাপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর কমলাপুরে একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কমলাপুরের বিআরটিসি বাস টার্মিনালের কাছে অবস্থিত অলি গার্মেন্ট কারখানার ছয়তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *