প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক মারা গেছেন

প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক মারা গেছেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক (অব.) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

১৯২২ সালের ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নবনির্বাচিত নৌবাহিনীকে নেতৃত্ব দেন।

দেশ স্বাধীনের পর ৭ এপ্রিল ১৯৭২ সাল থেকে ৬ নভেম্বর ১৯৭৩ সাল পর্যন্ত নৌবাহিনীর প্রধান ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক নৌমন্ত্রী ছিলেন।

ক্যাপ্টেন নুরুল হক বাংলাদেশ নৌবাহিনীর প্রথম অস্থায়ী প্রধান ছিলেন। ১৯৬৯ সালে পাকিস্তান নৌবাহিনীর কমোডোর পদে থেকে অবসর গ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *