আলোচনার জন্য ইরানে তালেবান প্রতিনিধিদল

আলোচনার জন্য ইরানে তালেবান প্রতিনিধিদল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগান তালেবানদের একটি প্রতিনিধিদল ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে আলোচনার জন্য তেহরানে পৌছেছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে প্রতিনিধিদলটি তেহরানে পৌছায়। প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাঈদ খাতিবজাদে জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবং আগে থেকে সমন্বয়ের মাধ্যমে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় করণীয় নিয়ে আলোচনার জন্য তালেবান প্রতিনিধিদলের এ সফর। তালেবান দলটি আজ মঙ্গলবার সকালে তেহরানে পৌঁছেছে জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিমানবন্দরে তার মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রতিনিধিদলটিকে স্বাগত জানিয়েছেন।

খাতিবজাদে বলেন, তালেবান প্রতিনিধিদলটি এ সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ ইব্রাহিম তাহেরিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবে। এসব সাক্ষাতে আফগানিস্তানের চলমান শান্তি প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *