মাহবুব তালুকদার পদত্যাগ করেন না কেন 

মাহবুব তালুকদার পদত্যাগ করেন না কেন 

মাহবুব তালুকদার পদত্যাগ করেন না কেন 

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘মাহবুব সাহেব ভালো কথা বলেছেন, কিন্তু উনি (মাহবুব তালুকদার) পদত্যাগ করেন না কেন? এই নির্বাচন কমিশনে উনি থেকে লাভ কী? একটা উদাহরণ সৃষ্টির জন্য আমি মাহবুব তালুকদারকে আহ্বান করছি, পদত্যাগ করেন। দেশবাসী বুঝবে একজন হলেও প্রতিবাদী কণ্ঠস্বর আছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবি পরিষদের এক মতবিনিময় সভায় জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, এই নির্বাচন কমিশন সিরিয়াল কিলার। এই সিরিয়াল কিলার নিরাপদে ঘুরে বেড়াবে, এটা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? সিরিয়াল কিলারের একটামাত্র অবস্থান, তাদের ক্ষমতা থেকে বিদায় করে বিচারের আওতায় আনা।
৪২ সিনিয়র সিটিজেন পরিষ্কারভাবে দেখিয়েছেন, তারা গণতন্ত্রকে হত্যা করেছে; শুধু তা–ই নয়, তারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত।

জাফরুল্লাহ আরও বলেন, ‘সংবিধান কোনো পুঁথি নয়। সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধর্মগ্রন্থের মতো পবিত্র। এটা কেন পবিত্র, কেন গুরুত্বপূর্ণ? এটা আমার অধিকারকে রক্ষা করে। আমার কী অধিকার, কিসের অধিকার? কে আমার দেশ চালাবে, সেটা নির্ণয় করার অধিকার। আমার ভোটের অধিকার। কেন ভোট দিতে হবে? ভোটের দ্বারা এমন একটা সরকার আনতে হবে, যেই সরকার গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করবে।’

এই চিকিৎসক বলেন, ‘কিন্তু আজকে আমরা কী দেখছি, গণতন্ত্রের এই সিরিয়াল কিলার নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে কারা, এই সরকার। যে সরকার নির্বাচিত নয়। রাতের আঁধারে তারা আমলাদের দ্বারা প্রতিষ্ঠিত। পুলিশের দ্বারা প্রতিষ্ঠিত। তাদের চুরি–ডাকাতি পৃথিবীর অনন্য ইতিহাস। এ রকম চুরির ইতিহাস আর কোথাও নেই। প্রত্যেকে জানে, কিন্তু নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকে।’

জাফরুল্লাহ বলেন, ‘আজকে আমাদের সমবেতভাবে রাস্তায় নামতে হবে। আমরা একবার রাস্তায় নেমে মানববন্ধন করে ভুলে যাই।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক সৈয়দ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম, বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আবদুল মোমেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *