মাদরাসা শিক্ষক হত্যা : ছেলের ফাঁসি, বাবার যাবজ্জীবন

মাদরাসা শিক্ষক হত্যা : ছেলের ফাঁসি, বাবার যাবজ্জীবন

মাদরাসা শিক্ষক হত্যা : ছেলের ফাঁসি, বাবার যাবজ্জীবন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কিশোরগঞ্জের হোসেনপুরে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল হক হত্যা মামলায় ছেলে মানিক মিয়াকে মৃত্যুদ- ও বাবা নূরুল করিমকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।

কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল রহিম বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে আদালতে এ রায় দেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে আর্থিক দ- দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৪ ডিসেম্বর বিকেলে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে নান্দাইল উপজেলার সীমান্তবর্তী মহেষকুড়া সিনিয়র দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল হকের ছেলে রক্সিকে মারপিট করে বাড়িতে আটকে রাখেন আসামিরা।

খবর পেয়ে আমিনুলসহ তার লোকজন ছেলেকে ছাড়িয়ে আনতে গেলে তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করেন প্রতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করা হলে সেখানে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ ডিসেম্বর সন্ধ্যায় মারা যান মাওলানা আমিনুল হক।

এ ব্যাপারে নিহতের বড় ভাই মো. ফজলুর রহমান বাদী হয়ে ১৯ ডিসেম্বর চার জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১১ সালের ১৮ মে মানিক মিয়া ও তার বাবা নূরুল করিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুশফিকুর। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষে এপিপি আবু সাঈদ ইমাম ও আসামি পক্ষে একেএম মঞ্জুরুল ইসলাম জুয়েল মামলা পরিচালনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *