করোনা নির্মূল পর্যন্ত বিদেশি শ্রমিক নিচ্ছে না মালয়েশিয়া

করোনা নির্মূল পর্যন্ত বিদেশি শ্রমিক নিচ্ছে না মালয়েশিয়া

করোনা নির্মূল পর্যন্ত বিদেশি শ্রমিক নিচ্ছে না মালয়েশিয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত বিদেশি শ্রমিক নিবে না মালয়েশিয়া।ফেলডা ইনাস উতারায় মরিচের একটি পাইলট প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটিই বলেছেন দেশটির উদ্ভিদ শিল্প ও পণ্যমন্ত্রী দাতুক ডা. মোহাম্মদ খায়রুদ্দীন আমান রাজালী।

তিনি বলেছেন, সরকার কোভিড -১৯ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণকারী সংস্থাগুলির আবাসন সরবরাহের সক্ষমতাও মূল্যায়ন করছে। যাতে করে বিদেশি কর্মী নির্ভর যে কয়টি সেক্টর রয়েছে তাতে কোনও প্রাদুর্ভাব না ঘটে তা নিশ্চিত করার জন্য কঠোর এসওপি চলছে।”যদি এটি সফল হলে সরকার বিবেচনা করবে বিদেশি শ্রমিক নিয়োগে। তবে সব ক্ষেত্রেই মালয়েশিয়ান কর্মীদের প্রধান্য দেয়া হবে।“সরকার কিছু সেক্টরে শূন্যপদ পূরণের জন্য অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়ে পুনরুদ্ধার কর্মসূচিও গ্রহণ করবে বলে জানিয়েছেন এ মন্ত্রী।

এ দিকে সিনিয়র (প্রতিরক্ষা) মন্ত্রী দাতুক সেরি ইসমাইল হোসেন সাবরি ইয়াকুব বলেছেন, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ১২ হাজার ৬২৩ জন বিদেশি কর্মীর কোভিড-১৯ পরিক্ষা করা হয়েছে। তন্মধ্যে ৬,০৯৩ জনের শরিরে কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তাদের ইন্নত চিকিৎসা দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *