তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করতে ৬ প্রস্তাব

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করতে ৬ প্রস্তাব

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করতে ৬ প্রস্তাব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম  : তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)। এক্ষেত্রে তামাক নিয়ন্ত্রণ আইনে ছয়টি বিষয় যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে এই জোটের পক্ষ থেকে।

রাজধানীর বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত আত্মার এক বৈঠক থেকে এসব প্রস্তাব তুলে ধরা হয়। যে দাবিগুলো জানানো হয়েছে তার মধ্যে রয়েছে— ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করাসহ সব পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ করার মাধ্যমে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা; তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা বন্ধ করাসহ বিক্রির স্থানে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ করা; তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি বা সিএসআর কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা।

এছাড়া বিড়ি-সিগারেটের খুচরা শলাকা ও খোলা ধোঁয়াবিহীন তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ করা, ই-সিগারেট ও হিটেড টোব্যাকো প্রোডাক্টস বিক্রি নিষিদ্ধ করা এবং সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার বাড়ানোসহ তামাকজাত দ্রব্যের মোড়কের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের দাবিও জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন আত্মার আহ্বায়ক মর্তুজা হায়দার লিটন। প্রধান অতিথি ছিলেন সিটি এফকে, বাংলাদেশের লিড স্পেশালিস্ট মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিটিএফকে’র ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস সালাম। বৈঠকে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক নাদিরা কিরণ, মিজান চৌধুরী, প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজ্ঞার কো-অর্ডিনেটর হাসান শাহরিয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *