আবার ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

আবার ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

আবার ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানিয়েছেন। সর্বশেষ ঘোষণা অনুয়ায়ী রোববার পর্যন্ত এ ছুটি ছিল।

করোনার কারনে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি চলছে। দীর্ঘ এ বন্ধের কারণে দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। গত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী সমাপনী হয়নি। জেসিডি পরীক্ষাও বাতিল করা হয়েছে। এ ছাড়াও এইচএসসি ও সমমানের পরীক্ষাও হয়নি। গত বছরের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফল মূল্যায়ন করা হয়েছে। এছাড়া বার্ষিক পরীক্ষাগুলো বাতিল করা হয়। পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের ওপরের শ্রেণীতে উঠেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। ইতিমধ্যে গত বছরের প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে।

গত বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাও হয়নি। গত বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল এ বছর ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা ওপরের শ্রেণিতে উঠেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৮ হাজার ২৬৬ জন। আর করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন। আক্রান্ত লোকজনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন। দেশে গত ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *