আফগানিস্তানে মসজিদে ৩০
তুষারধসে উত্তরাখণ্ডে ৪৩ জনের প্রাণহানি, নিখোঁজ ১৬০
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের উত্তরাখণ্ডে তুষারধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে ঠেকেছে। আগের ৩৮ জনের পর আরো পাঁচজনের মরদেহ রবিবার উদ্ধার করা হলো। আর আফগানিস্তানে একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে একটি মসজিদে স্থলমাইন বিস্ফোরণে তারা হতাহত হন।
আফগান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ২৪ জন তালেবান এবং ৬ জন তাদের বিদেশি সহচর রয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, উজবেকিস্তান সীমান্তের কাছে দৌলতাবাদ জেলার কিলতান গ্রামের ওই মসজিদটিতে তালেবানরা স্থলমাইন হামলার প্রশিক্ষণ দিচ্ছিল। এসময় অসাবধানতাবশত ওই বিস্ফোরণ ঘটে।
তবে তালেবানরা সেনাবাহিনীর এ দাবি অস্বীকার করেছে। তারা বলেছে, মাত্র একটি কক্ষে ওই বিস্ফোরণ ঘটে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবি করেছে তারা।
এদিকে ভারতের উত্তরাখ-ে তুষারধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে ঠেকেছে। আগের ৩৮ জনের পর আরো পাঁচজনের মরদেহ রবিবার উদ্ধার করা হলো।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, তপোবনের সুড়ঙ্গ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সরকারিভাবে বলা হচ্ছে, আরো অন্তত একশ ৬০ জন নিখোঁজ রয়েছেন। অনুসন্ধান অব্যাহত রেখে গতি বাড়ানো হয়েছে।
চামোলির জেলা প্রশাসক স্বাতী ভাদোরিয়া এ ব্যাপারে বলেন, ধারণা করা হচ্ছে, তপোবন সুড়ঙ্গেই আরো ২০ থেকে ৩০ জন আটকে থাকতে পারেন। মোট নিখোঁজ রয়েছেন অন্তত একশ ৬০ জন। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা সামান্য।
সূত্র: ইন্ডিয়া টুডে
![]()


