করোনায় ১১ কোটি ছাড়াল বিশ্বব্যাপী আক্রান্ত সংখ্যা

করোনায় ১১ কোটি ছাড়াল বিশ্বব্যাপী আক্রান্ত সংখ্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারী রূপ নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সর্বশেষ করোনা আক্রান্তের সংখ্যা ১১ কোটি ২২ হাজার ১১১ জন দাঁড়িয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ লাখ ২৮ হাজার ৩৫৮ জন। আর সুস্থ হয়েছেন ৮ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার ৫৯৭ জন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৪ লাখ ৯৯ হাজার ৯৯১ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ পর্যন্ত সেখানে ২ কোটি ৮৩ লাখ ৮১ হাজার ২২০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার ৪১৮ জন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *