পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে শ্রীলঙ্কা

পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে শ্রীলঙ্কা

পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে শ্রীলঙ্কা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী মাসের শুরুতে দুই টেস্ট, তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডের পূর্ণাঙ্গ সফরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এন্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ড ও স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আয়োজন করা হবে এই পূর্ণাঙ্গ সিরিজ।

এর ফলে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের গৌরব অর্জন করবে কুলিজ ক্রিকেট গ্রাউন্ড। এই মাঠে নিয়মিতই ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটের টি-টোয়েন্টি ও ওয়ানডে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজের সূচি:
প্রথম টি টোয়েন্টি – ৩ মার্চ (কুলিজ ক্রিকেট গ্রাউন্ড)
দ্বিতীয় টি টোয়েন্টি – ৫ মার্চ (কুলিজ ক্রিকেট গ্রাউন্ড)
তৃতীয় টি টোয়েন্টি – ৭ মার্চ (কুলিজ ক্রিকেট গ্রাউন্ড)
প্রথম ওয়ানডে – ১০ মার্চ (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)
দ্বিতীয় ওয়ানডে – ১২ মার্চ (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)
তৃতীয় ওয়ানডে – ১৪ মার্চ (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)
দুই দিনের প্রস্তুতি ম্যাচ – ১৭ ও ১৮ মার্চ (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)
প্রথম টেস্ট – ২১ মার্চ (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)
দ্বিতীয় টেস্ট – ২৯ মার্চ (স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *