আন্দোলন প্রত্যাহার করলেন ববি শিক্ষার্থীরা

আন্দোলন প্রত্যাহার করলেন ববি শিক্ষার্থীরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না, এমন নিশ্চয়তায় আন্দোলনের সমাপ্তি টানলেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে স্থানীয় প্রশাসন, বাসমালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও নগরীর রূপাতলী হাউজিং সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা ওই বৈঠক চলে।

বৈঠকে উপাচার্য ড. প্রফেসর ছাদেকুল আরেফিন, প্রক্টর সুব্রত কুমার দাস, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার রায়, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি মমিনউদ্দিন কালু, বরিশাল জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, রূপাতলী হাউজিং এলাকার বাড়ির মালিক সমিতির সভাপতি আবুল হোসেনসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *