আল্লামা শফীর পর হেফাজত শেষ : চরমোনাইয়ে মুফতী মুজিব
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: আল্লামা আহমদ শফী রহ.-এর ইন্তেকালের পর সেই হেফাজতে ইসলাম আর নেই বলে মন্তব্য করেছেন রাজধানী ঢাকা তেজগাঁও রেলওয়ে মাদরাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমান। তিনি বলেন, এ দেশের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. প্রতিষ্ঠা করেছেন হেফাজতে ইসলাম। তার ইন্তেকালের পর এ দল শেষ হয়ে গিয়েছে। সেটা আর আগের মত জ্বলে ওঠবে না।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি ২০২১) চরমোনাইর ফাল্গুনের মাহফিলে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি মুজিবুর রহমান বলেন, আমাদের জীবনে দেখা বিগত পঞ্চাশ বছরে যেসব ইসলামি দল সৃষ্টি হয়েছে, আমরা দেখেছি এখানে আ ফ ম খালেদ হোসাইনের শ্বশুর যে দলের প্রধান ছিলেন, সে দলটিও কাফন দাফনের মত শেষ। তারপর এলো হাফেজ্জি হুজুর রহ.-এর খেলাফত আন্দোলন, সে দলও হুজুরের ইন্তেকালের পরই শেষ। তারপর দেখলাম এদেশের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.-এর প্রতিষ্ঠিত খেলাফত মজলিস। সে দলও শেষ। মুফতি আমিনী রহ.ও দেশের বিশাল এক ব্যক্তি ছিলেন, তিনি গঠন করেছিলেন ইসলামি ঐক্যজোট। তার মৃত্যুর পরপরই সে দলও শেষ। এরপর এ দেশের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. প্রতিষ্ঠা করলেন হেফাজতে ইসলাম। তার ইন্তেকালের পর সেটাও শেষ। আগের মত আর এ দল জ্বলবে না। একমাত্র পীর সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬৮ হাজার গ্রাম গঞ্জ থেকে নিয়ে রাজধানী পর্যন্ত, তৃণমূল থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত সাজিয়েছেন সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ দলটিকে, এ গাছটিকে টিকিয়ে রাখার জন্য আমাদের ওলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে।
এদিকে তার বক্তব্যের পর হেফাজতে ইসলামের অফিসিয়াল ফেসবুক পেইজে মুফতি মুজিবুর রহমানকে ক্ষমা চাওয়ার আহ্বান করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
প্রসঙ্গত, পীর সাহেব চরমোনাই ও নায়েবে আমীর দুজনই বললেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিক ইমানী আন্দোলন আর ইসলামী আন্দোলন হচ্ছে রাজনৈতিক সংগঠন। হেফাজতের সঙ্গে চরমোনাইর কোন বিরোধ নেই।
আরো পড়ুনঃ


