ছুটির দিনে সড়কে ঝরলো ১৮ প্রাণ

ছুটির দিনে সড়কে ঝরলো ১৮ প্রাণ

ছুটির দিনে সড়কে ঝরলো ১৮ প্রাণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: সিলেট : সিলেটের দক্ষিণ সুরমা থানার রশিদপুরে লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় হতাহতদের সংখ্যা বাড়তে পারে।

এদিকে দুঘটর্নার পর ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে দক্ষিণ সুরমা ও ওসমানীনগর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় যান চলাচলের রাস্তা খুলে দেয়। নিহতদের পরিচয় প্রাথমিক ভাবে জানা যায়নি। এতে ঘটনাস্থলেই ছয়জন এবং হাসপাতালে নেয়ার পর দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৮ জন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা আটজন। সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে ‘লন্ডন এক্সপ্রেসের’ বাসটির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ ও দমকল বাহিনী। এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক কোবাদ আলী সরকার বলেন, লন্ডন এক্সপ্রেসের বাসটি রাস্তার ভুল দিকে এসে এনা পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, লন্ডন এক্সপ্রেসের ভুলেই এতোগুলো প্রাণহানি ঘটেছে। তবে দুর্ঘটনার আসল কারণ পরবর্তীতে তদন্তে জানা যাবে।

বগুড়া : বগুড়ার শাজাহানপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে বাস-ট্রাক-অটোটেম্পুর ত্রিমুখী সংঘর্ষে অটোটেম্পুর চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে বগুড়া-নওগাঁ সড়কের তিষীগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজিবাইকটি দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাকচাপায় শহিদুল ইসলাম কায়সার রনি (৩০) ওজাহিদ হাসান রাসেল (২৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ধোবাউড়া-হালুয়াঘাট সড়কের মেকিয়ারকান্দা বাজারের ডোমঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখিভ্যান (ব্যাটারিচালিত ভ্যান) উল্টে শিপন আলী (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় আব্দুর রহমান সোহাগ (১৮) নামের এক টমটমচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে এ দুর্ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *