ভারতে খেলতে গেলেন সুজন-রাজ্জাক-রফিকরা

ভারতে খেলতে গেলেন সুজন-রাজ্জাক-রফিকরা

ভারতে খেলতে গেলেন সুজন-রাজ্জাক-রফিকরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: সড়ক দুর্ঘটনারোধে ও সচেতনতা বৃদ্ধিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে যারা এক সময় দাপিয়ে বেড়িয়েছে তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাছে এ টুর্নামেন্ট।

যেখানে বাংলাদেশসহ অংশগ্রহণ করছে আরও ৫টি দল। ৬ দেশের অবসরে যাওয়া খেলোয়াড়রা খেলবেন এ প্রতিযোগিতায়। বাংলাদেশ থেকে সাম্প্রতিক সময়ে অবসরে যাওয়া আব্দুর রাজ্জাক, নাফিস ইকবালরাও রয়েছেন। এছাড়া প্রাক্তন তারকা ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, রাজিন সাহেল, আফতাব আহমেদরাও খেলবেন।দলের সঙ্গে আছেন মোহাম্মদ শরীফও। অবসরের ঘোষণা না দিলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার ফেরার সম্ভাবনা সামান্য। প্রতিযোগিতায় অংশ নিতে শনিবার সকালে ভারতে উড়াল দিয়েছেন ক্রিকেটাররা।

ভারতের রায়পুরের শহীদ বীর সিং স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। ৫ মার্চ উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে স্বাগতিক ভারত লিজেন্ডস ও বাংলাদেশ লিজেন্ডস। ১৭ ও ১৮ মার্চ হবে দুই সেমিফাইনাল। ফাইনাল হবে ২১ মার্চ। বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি পাঁচ দল হলো ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কাও ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে মাঠে নামবেন শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং,জহির খানরা।ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দেখা যাবে ব্রায়ান চার্লস লারা, টিনো বেস্ট, জ্যাকবসকে। ইংল্যান্ডের হয়ে খেলবেন কেভিন পিটারনেস, ম্যাথু হগার্ডকে।
বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াড: খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ শরীফ, মুশফিকুর রহমান বাবু, এ এন এম মামুন উর রশিদ, নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন, আফতাব আহমেদ ও আলমগীর কবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *