আজ ডায়াবেটিস সচেতনতা দিবস

আজ ডায়াবেটিস সচেতনতা দিবস

আজ ডায়াবেটিস সচেতনতা দিবস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: ‘কোভিড ও ডায়াবেটিস প্রতিরোধে বাঁচবে জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল ২৮ ফেব্রুয়ারি (রোববার) ডায়াবেটিস সচেতনতা দিবস ও সমিতির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। সমিতির অন্যান্য অঙ্গ সংগঠন ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলোও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

গৃহীত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৮টায় বারডেম কার পার্কিংয়ের নিচ থেকে মৎস্য ভবনের মোড়ে অবস্থিত রমনা পার্কের গেট পর্যন্ত রোড শো (স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে অবস্থান), সকাল সাড়ে ১১টায় বারডেম অডিটোরিয়ামে (৩য় তলা) আলোচনা সভা, আদর্শ ডায়াবেটিক রোগীদেরকে ক্রেস্ট ও অভিনন্দনপত্র প্রদান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এদিন সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত শাহবাগ, এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (৪র্থ তলা) কম মূল্যে হার্ট ক্যাম্পের আয়োজন করা হবে।

এসব অনুষ্ঠান ছাড়াও ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কান্তি’র বিশেষ সংখ্যা ও সচেতনতামূলক লিফলেট ও পোস্টার প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *