খাশোগি হত্যা; সোমবার সৌদি নিয়ে বিবৃতি দেবেন বাইডেন

খাশোগি হত্যা; সোমবার সৌদি নিয়ে বিবৃতি দেবেন বাইডেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান জড়িত থাকার কথা উল্লেখ করার পর অবশেষে মুখ খুলতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

জো বাইডেন বলেছেন, সোমবার (০১ মার্চ) তার প্রশাসন সৌদি আরবকে নিয়ে একটি বিবৃতি দেবেন।

খাশোগি হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সমালোচনার মুখে রয়েছে বাইডেন প্রশাসন। বিশেষ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয়তে সৌদি যুবরাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করা হয়।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে শাস্তি দেওয়া হবে কিনা এমন প্রশ্নে বাইডেন বলেন, সৌদির সঙ্গে কি করবো তা নিয়ে সোমবার একটি ঘোষণা আসছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে হত্যা করা হয় সাংবাদিক জামাল খাশোগিকে। তার মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়। তিনি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *