সহজেই আইরিশদের হারাল সাইফ-তামিমরা

সহজেই আইরিশদের হারাল সাইফ-তামিমরা

সহজেই আইরিশদের হারাল সাইফ-তামিমরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে চার দিনের ম্যাচে সফরকারী আয়ারল্যান্ড উলভসকে ইনিংস ও ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। টেস্টের তৃতীয় দিনে স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায় আইরিশরা। প্রথম ইনিংসে আইরিশদের ১৫১ রানের জবাবে বাংলাদেশ করেছিল ৩১৩ রান।

১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা আইরিশরা সবাই মিলে তুলতে পেরেছে মাত্র ১৩৯ রান। ফলে ম্যাচের আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারতে হয়েছে তাদের।

বাংলাদেশ ইমার্জিং দলের পক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করা স্পিনার তানভির দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৮ উইকেট। ম্যাচে ১৩ উইকেট নিয়ে জয়ের নায়ক তিনিই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *