করোনা; ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৮৫

করোনা; ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৮৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৪১৬ জনে দাঁড়িয়েছে।

সোমবার (০১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫৮৫ জনের শরীরে। এখন পর্যন্ত সব মিলিয়ে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৮০১ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৮৭৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে সরকারি ও বেসরকারি মিলে মোট ২১৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় মোট ১৩ হাজার ৫৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৪০ লাখ ৫৭ হাজার ৫৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে সরকারের গণটিকাদান কর্মসূচি শুরুর পর রোববার পর্যন্ত ১৮ দিনে সব মিলিয়ে ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন করোনার টিকা নিয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ জন এবং নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন।

এ ছাড়া টিকা পেতে আগ্রহ প্রকাশ করে রোববার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৪৩ লাখ ১১ হাজার ৭০৮ জন সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *