করোনা; কুয়েতে দিনে ১২ ঘন্টা কারফিউ

করোনা; কুয়েতে দিনে ১২ ঘন্টা কারফিউ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন স্ট্রেন বেড়ে যাওয়ায় কুয়েতে আগামী রোববার থেকে ১২ ঘন্টা কারফিউ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দেশটির মন্ত্রিপরিষদ বৈঠকে করোনারোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীপরিষদের বৈঠকের বরাত দিয়ে স্থানী আরবী দৈনিক আল কাবাস ও আল আনবাসহ একাধিক গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়।

খবরে বলা হয়, ৭ মার্চ থেকে ১ মাসের জন্য প্রতিদিন বিকাল ৫ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। করোনা পরিস্থিতি পর্যালোচনা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাহিরের দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। লোক সমাগমের স্থান সমূহ পার্ক, বাংলো বন্ধ থাকবে।

কুয়েতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে১ হাজার৭১৬ জন। সুস্থ হয়েছে ১ হাজার ১২৫ জন। মোট আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৬৪ হাজার ৯৭ জন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *