সিলেটের আলেম মাওলানা বরকতপুরীর ইন্তেকাল

সিলেটের আলেম মাওলানা বরকতপুরীর ইন্তেকাল

পাথেয় রিপোর্ট ● অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, হাজার হাজার আলিমের উস্তাদ, আযাদ দ্বীনি এদারা বোর্ডের দীর্ঘদিনের সেক্রেটারী জেনারেল, গোটা বাংলাদেশের আলিম সামাজের কাছে শ্রদ্ধেয় ও সুপরিচিত রাহবার, হযরত মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী শনিবার বিকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।
শনিবার সিলেটের উপশহর নিজ বাসায় স্টোক করলে মাওলানা আবল বাছিত বরকতপরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সখানেই তিনি সন্ধ্যা ৬:৩০ মি: ইন্তেকাল করেন বলে জানান আজাদ দীনি এদারার রচনা ও প্রকাশনা সম্পাদক এনামল হক। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

মাওলানা বরকতপুরী সিলেট বিভাগের কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আজাদ দীনি এদারায়ে তালিম বাংলাদেশের দীর্ঘদিনের মহাসচিব ছিলেন। সিলেট গহরপুর জামিয়া ও দরগাহ মাদ্রাসার তিনি মুহাদ্দিস ছিলেন। তবে সারাদেশেই তাঁর পরিচিতি ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সিলেটে উপশহরে নিজের বাসায় স্টোক করলে মাওলানা আবদুল বাসিত বরকতপুরীকে নগরীর একটি হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন।

মাওলানা বরকতপুরী পাঁচ ছেলেসহ অসংখ্য ভক্ত-অনুরাগী ও ছাত্র রেখে গেছেন।

রবিবার বাদ জোহর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে তাঁর ইন্তেকালের খবরে সিলেটের আলেম-ওলামার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অসংখ্য ছাত্র ভিড় করেছেন হাসপাতালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *