টিকা নেয়ার ১২ দিন পর মারা গেল ব্যবসায়ী

টিকা নেয়ার ১২ দিন পর মারা গেল ব্যবসায়ী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈশ্বিক মহামারী রুখতে দেশে চলছে টিকাদান কর্মসূচি। এরমধ্যে মাদারীপুরে করোনাভাইরাসের টিকা নেওয়ার ১২ দিন পর ‘করোনার উপসর্গ’ নিয়ে বিল্লাল সরদার (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (০৬ মার্চ) ওই ব্যবসায়ীর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিল্লাল সরদার সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য পেয়ারপুর গ্রামের মৃত সুলতান সরদারের ছেলে এবং চরমুগরিয়া বন্দরের থাই ও অ্যালুমিনিয়াম ব্যবসায়ী।

জেলা সিভিল সার্জন ডা. সফিকুল ইসলামের নেতৃত্বে বিশ্বস্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্ট অ্যান্ড ইমোনাইজেশন মেডিকেল অফিসার (সিমু) ডা. বিকাশ চন্দ্র দাস, ওষুধ প্রশাসন অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক মহেশ্বর কুমার মণ্ডল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ইকরাম হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এইচএম খলিলুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা এ ব্যাপারে বিল্লাল সরদারের পরিবারের সঙ্গে কথা বলেছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *