পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার করোনা ভাইরাসের টিকা নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী বুধবার (১০মার্চ) বিকাল ৫টায় তিনি টিকার প্রথম ডোজ গ্রহণ করবেন।
মঙ্গলবার (৯ মার্চ) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
চলতি বছর ২৮ জানুয়ারি রাজধানীর ৫টি হাসপাতালে পরীক্ষা মূলকভাবে প্রথমবারের মতো করোনার টিকা দেয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকা প্রদান কর্মসূচি শুরু হয়। গত ৪ মার্চ টিকা গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি অর্থায়নে বিনামূল্যে দেশব্যাপী ১০০৫টি কেন্দ্রে করোনার টিকা দেয়া হচ্ছে। ইতোমধ্যেই বিদেশী কূটনীতিকরা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক বিশেষ ব্যক্তি এবং মন্ত্রীরাও টিকার প্রথম ডোজ নিয়েছেন।
বাংলাদেশে ভারতের সেরাম ইন্সটিটিউটের তৈরী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনাকার বিতরণ করা হচ্ছে। টিকা আবিষ্কারের পূর্বেই বাংলাদেশ এতে বিনিয়োগ করেছিলো। বাংলাদেশ সরকারের এই দূরদর্শী সিদ্ধান্ত গোটা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জল করেছে।
আরও পড়ুনঃ
করোনার টিকা ক্রয়ের সামর্থ্য নেই পাকিস্তানেরঃ প্রভুদেশের খয়রাতের অপেক্ষা


