জনগণের পকেট কেটে নিজেদের উন্নয়ন করছে সরকার : ফখরুল

জনগণের পকেট কেটে নিজেদের উন্নয়ন করছে সরকার : ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, উন্নয়নের নামে সরকার দেশকে ফোকলা করছে।

রবিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লেখা ‘কুপি বাতির গণতন্ত্র’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফখরুল একথা বলেন।

এসময় রাজধানীর এয়ারপোর্ট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে পড়ার ঘটনায় উন্নয়ন প্রকল্পে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার উন্নয়নের গণতন্ত্রের কথা বলে। কিন্তু আজকেই গার্ডার ভেঙে পড়েছে। আসলে তাদের উন্নয়ন হলো জনগণের পকেট কেটে নিজেদের উন্নয়ন করা।

রোববার (১৪ মার্চ) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডার ভেঙে চার শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এয়ারপোর্টে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধসে পড়েছে। এতেই বোঝা যায় এর মান কী হচ্ছে।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে এর থেকে উত্তরণ হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এই অন্ধকার কেটে যাবে, অবশ্যই আলো আসবে।

আরো পড়ুন : বিরোধী দলের দায়িত্ব পালনে ব্যর্থ বিএনপি : তথ্যমন্ত্রী

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *