নিজস্ব প্রতিবেদক : কুয়াশায় ভিজিবিলিটি কমে যাওয়ার কারণে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বিঘিœত হছে। বর্তমানে শাহজালালে ভিজিবিলিটি ১৮০০ মিটারে রয়েছে। তিন হাজার মিটারের নিচে ভিজিবিলিটি সতর্কতা জারি করতে হয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শেখ শাহজাহান আলম।
বিমানবন্দর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত কুয়াশার মাত্রা বেশি ছিল। রাত ১০টার পর ফের বাড়তে পারে কুয়াশা, যা বুধবার সকাল ৮টা পর্যন্ত থাকতে পারে। জানুয়ারি পর্যন্ত কুয়াশার এই প্রকোপ থাকার সম্ভাবনা রয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল বিঘিœত হছে। এতে অনেকগুলো ফ্লাইট সঠিক সময়ে ছেড়ে যেতে পারেনি। ২০টির বেশি উড়োজাহাজ নির্ধারিত সময়ে বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে । সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


