পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্ববিখ্যাত ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আল্লামা আবুল কাসেম নুমানী করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন।
গতকাল (১৫ মার্চ) তিনি করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা গ্রহণ করে বলেন, এই মহামারীর বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
দেশবাসীকে করোনার টিকা নিয়ে কোন গুজবে কান না দিতেও পরামর্শ দিয়েছেন মুফতি নুমানী।
সূত্রঃ বাসিরত অনলাইন (উর্দূ), দৈনিক জাগরান (হিন্দি)


