বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজাপাকসের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজাপাকসের শ্রদ্ধা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। শনিবার (২০ মার্চ) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান।

এরপর রাজাপাকসে বঙ্গবন্ধুর বাড়ি (বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর) ঘুরে দেখেন এবং সেখানে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

এরপর বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে যান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তাকে স্বাগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণের জন্য দুই প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করেন। এরপর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যে সহযোগিতার জন্য ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বৈঠক শেষে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিজিটর বইয়ে স্বাক্ষর করেন এবং কার্যালয় ত্যাগ করেন।

এর আগে শুক্রবার (১৯ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতেই তার এ সফর। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনারও প্রদান করা হয়।

দিনের শুরুতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শুক্রবার বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিকেল ৩টায় হোটেল সোনারগাঁওয়ের প্রেসিডেন্সিয়াল স্যুইটে মহিন্দা রাজাপাকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেন।

আরও পড়ুন: বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে ৬ সমঝোতা স্মারক সই

তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজে যোগ দেন।

শনিবারের সফরসূচি অনুযায়ী তিনি এখন প্রধানমন্ত্রীর কার্যালয় দ্বিপক্ষীয় বৈঠক শেষে বিকেল ৫টায় বঙ্গভবনের ক্রেডিশিয়াল হলে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সেখানে দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *