ঈদের দিনে ছুটি থাকবে যুক্তরাষ্ট্রের স্কুল

ঈদের দিনে ছুটি থাকবে যুক্তরাষ্ট্রের স্কুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলিম-অমুসলিম সব শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ঈদুল ফিতরের দিনকে ছুটির দিন হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের আইওয়া সিটির স্কুল বোর্ড। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের বর্ষপঞ্জিতে ঈদুল ফিতরের দিন ছুটির দিন হিসেবে যুক্ত হবে।

খবরে আরো বলা হয়, আগামী বছর ২০২২ সাল থেকে ঈদুল ফিতরের দিনটি ছুটির দিন হিসেবে থাকবে। এর আগে মুসলিমরা ঈদের দিনে প্রাতিষ্ঠানিক ছুটি হিসেবে কাটানোর সুযোগ পেতেন না।

নর্থওয়েস্ট জুনিয়র হাই স্কুলে অষ্টম গ্রেডের ১৩ বছর বয়সী শিক্ষার্থী রিমা গত তিন বছর যাবৎ ঈদের দিনে ছুটি মঞ্জুরের জন্য কাজ করেছেন। মুসলিম শিক্ষার্থীদের পক্ষে সবার সচেতনতা তৈরি করতে চেঞ্জ ডট অর্গ-এ একটি পিটিশন দায়ের করেন।

পাঁচ হাজারের বেশি মানুষের স্বাক্ষরিত পিটিশনে রিম লেখেন, ‘একটি বিষয় কল্পনা করুন, ক্রিসমাসের দিন আপনি ঘুম থেকে উঠলেন। এরপর উপহার খুললেন। এরপর নিজের ব্যাগ নিয়ে স্কুলের উদ্দেশে চলা শুরু করলেন। আপনার কাছে তা কেমন লাগবে, একটু ভাবুন।’

রিমা আরো লিখেন, ‘এমনটি কখনো ঘটবে না। কিন্তু আইওয়া সিটি কমিউনিটি স্কুলের অনেক মুসলিম শিক্ষার্থী প্রতিবছর ঈদের দিনটি এভাবেই অতিবাহিত করে।’

সুপারিনটেনডেন্ট ম্যাট ডেগনার বলেন, স্কুলের আগামী শিক্ষাবর্ষ থেকে ঈদের দিনটি ছুটির দিন হিসেবে অন্তর্ভুক্ত থাকবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ঈদের দিনকে ছুটির দিন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

সূত্র : দ্য গেজেট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *