রমজানে একাধিক ওমরাহ করা যাবে না

রমজানে একাধিক ওমরাহ করা যাবে না

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রমজান মাসে একজন ব্যক্তি কেবল এক বার ওমরাহ পালন করতে পারবেন বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রমজান মাসে মসজিদুল হারামে অনুমোদন সাপেক্ষে মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন। এক্ষেত্রে একসঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের অনুমোদন দেওয়া হবে।

ওমরাহ যাত্রীরাও নামাজ আদায়ের আবেদন করতে পারবেন। তবে একবার ওমরাহ পালন করে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে পুনরায় ওমরাহ পালনের আবেদন করতে পারবেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, রমজান মাসে একসঙ্গে একদিনের বেশি মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমোদন দেওয়া হবে না। একদিন অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী দিনের নামাজের অনুমোদন দেওয়া হবে। এশার নামাজের অনুমোদনের মধ্যে তারাবির নামাজও যুক্ত থাকবে।

এদিকে এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া কেউ ওমরাহ পালন করলে তাকে ১০ হাজার রিয়াল (দুই হাজার ৬৬৬ ডলার) জরিমান আদায় করতে হবে। কেউ অনুমোদন ছাড়া মসজিদুল হারামে প্রবেশ করলে তাকে এক হাজার রিয়াল জরিমান আদায় করতে হবে। তাছাড়া এ বছর সব ধরনের ইফতারি ও সাহরি বিতরণ, ইতিকাফ স্থগিত করেছে মসজিদ কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *