পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৬,০২৮ জনের।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এদিন সুস্থ হয়েছেন চার হাজার ৮৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন।
এর আগে গতকাল সোমবার (১২ এপ্রিল) দেশে সাত হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৮৩ জন।


