পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার ইসলামবাগ মাদ্রাসার শাইখুল হাদিস ও প্রিন্সিপাল, জমিয়ত মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার (১৪ এপ্রিল) রাত ১১টায় রাজধানীর গ্রীন রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পুলিশের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান বলেন, মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


