‘আদালতের বাইরেও তালাক চাইতে পারবে মুসলিম নারীরা’

‘আদালতের বাইরেও তালাক চাইতে পারবে মুসলিম নারীরা’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুসলিম নারীরা আদালতের বাইরেও বিবাহ বিচ্ছেদের দাবি তুলে ধরতে পারবেন বলে জানিয়েছে ভারতের কেরালা হাইকোর্ট। আদালতের ওই রায়ের মাধ্যমে প্রায় পাঁচ ৫০ বছর আগের একটি রায় খারিজ হয়ে গেল।

জানা গেছে, আগের ওই রায়ে বলা ছিল- মুসলিম নারীরা কেবল আদালতের মাধ্যমেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটাতে পারবেন। নতুন রায়কে স্বাগত জানিয়েছেন মুসলিম নারীদের অধিকার আন্দোলনের সঙ্গে যুক্তরা।

এদিকে কেরালায় ইন্ডিয়ান মুসলীম লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মুসলিম দেওয়ানি আইনে আদালতের অবাঞ্ছিত হস্তক্ষেপ এটি। এর আগে ১৯৭২ সালে কেরালা হাইকোর্টে ‘কে সি মঈন বনাম নাফিসা ও অন্যান্যরা’ মামলায় রায় হয়েছিল- কোনোভাবেই মুসলিম বিবাহ শুধু স্ত্রী চাইলেই বিচ্ছেদ ঘটানো যাবে না।

এক্ষেত্রে ব্যতিক্রম হলো- কোনো মুসলিম নারী বিচ্ছেদ চাইলে তাকে অবশ্যই আদালতে যেতে হবে। গত ৫০ বছর ধরে এভাবেই চলে আসছে।

কেরালা হাইকোর্টের বিচারপতি এ মুহাম্মদ মুস্তাক ও সি এস ডায়াসের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে- পবিত্র কুরআন শরিফ স্বামী-স্ত্রী উভয়কে বিচ্ছেদ চাওয়ার সমান অধিকার দেয়। সে কারণে কোনো মুসলিম নারী বিচ্ছেদ চাইলে তাকে আদালতে যাওয়ার বাধ্যবাধকতা নেই।

সূত্র: এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *