ফিলিস্তিনে খ্রিস্টান যাজকের ইফতারি বিতরণ

ফিলিস্তিনে খ্রিস্টান যাজকের ইফতারি বিতরণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোজাদারকে ইফতার করানো পুণ্যের কাজ। অন্যকে আহার করানো অনেক বড় মানবিক কাজও বটে। ফিলিস্তিনের জেরুজালেমে একজন খ্রিস্টান যাজক এমন মানবিক কাজে এগিয়ে আসেন। রোজাদারদের মধ্যে ইফতারি বিতরণ করে সবার ভালোবাসা অর্জন করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইফতারি বিতরণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম জেরেকো নগরীতে ফাদার মারিও হ্যাডসিটি মানবিক কাজ আঞ্জাম দিচ্ছেন।

ভিডিওতে দেখা যায়, তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে মাগরিবের আজানের সময় খেজুর ও পানীয় বিতরণ করছেন। রাস্তায় গাড়ি থামিয়ে তিনি প্যাকেটজাত ইফতারি তুলে দিচ্ছেন। এ সময় তাঁর মুখ মাস্কে আবৃত ছিল।

মারিও বলেন, ‘রমজান মাস একটি পবিত্র মাস। এ মাসে পারস্পরিক ভালোবাসা ও অনুগ্রহ তৈরি হয়। পৃথিবীতে মানুষ আল্লাহর ভালোবাসা অর্জন করে। আর জান্নাতে আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। আমাদের সবার মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি হওয়ার জন্য আমি খেজুর ও পানি বিতরণ করছি।’

তিনি আরো বলেন, ‘কাজটি অনেক ছোট হলেও সবার মধ্যে সৌহার্দ্য বোধ তৈরি করবে। রমজানেরর রোজা ধৈর্য শেখায়। অতএব যে ধৈর্য ধারণ করবে সে অনেক কিছু অর্জন করতে পারবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *