বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটের অনুমতি দিচ্ছে না সৌদী

বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটের অনুমতি দিচ্ছে না সৌদী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ থেকে শুরু হতে যাওয়া বিশেষ ফ্লাইট পরিচালনার প্রথম দিনেই বিপর্যয়ের মুখে পড়েছে বিমান পরিচালনা ব্যবস্থা। সৌদী আরবের অনুমতি না দেয়া ও দুবাইয়ে যাত্রীসংকটে এখন পর্যন্ত মোট ৪টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। সন্ধ্যায় সৌদী আরবে আরেকটি ফ্লাইটের জন্য অনুমতি আদায়ের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশের কর্মকর্তারা।

বাংলাদেশ সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে ৭ দিনের জন্য আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় প্রবাসী কর্মীদের জন্য ৫টি দেশে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়। দেশগুলো হচ্ছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

বিমানের জনসংযোগ বিভাগ জানায়, সৌদি আরবে সকাল সোয়া ছয়টা, বেলা ২টা ৫০ মিনিটের ফ্লাইট ছাড়াও দুবাইয়ের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে আজ। সকাল সোয়া ছয়টায় বাতিল হওয়া ফ্লাইটের ২০১ জন যাত্রীকে ইতিমধ্যেই বিমানের ব্যবস্থাপনায় হোটেল রাখা হয়েছে। অন্যদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে। আর যাত্রী কম থাকায় দুবাইয়ের ফ্লাইটটি বাতিল করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি ও চলমান লকডাউন, আন্তর্জাতিক ফ্লাইট বাতিল সব কিছু মিলিয়ে বেশ সঙ্গত কারণেই সৌদি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সৌদী আরব কোভিড ১৯ এর সেকেন্ড ওয়েভ বেশ ভালভাবেই সামাল দিয়েছে।

এতে করে অনিশ্চিত হয়ে পড়লো হাজারো সৌদি প্রবাসীর জীবন, সময়মত সৌদি আরব ফিরতে না পারলে অনেকের ভিসা বাতিল হতে পারে, অনেকেই হয়ত আর কোনদিন সৌদি আরব ফিরতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *