এক শয্যায় দুই করোনা রোগী

এক শয্যায় দুই করোনা রোগী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আকাশছোঁয়া সংক্রমণে ভারত জুড়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এতে হাসপাতালে শয্যা সংখ্যা নিয়ে বিপাকে পড়েছে প্রশাসন। যার ফলে ভারতের বেশ কয়েকটি হাসপাতালেই একটি শয্যা ভাগাভাগি করে আছেন দু’জন করোনা আক্রান্ত রোগী।

দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে (এলএনজেপি) একাধিক শয্যায় দু’জন করে শুয়ে থাকতে দেখা গেছে। দেড় হাজারেরও বেশি শয্যা রয়েছে এই হাসাপাতালে।

হাসপাতাল পরিচালক সুরেশ কুমার বলেন, ‘আমরা ইতোমধ্যে সম্পূর্ণ ধারণক্ষমতা নিয়ে কাজ করছি। কিন্তু লোকজনের গা-ছাড়়া মনোভাব, কোভিড বিধি মেনে না চলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।’

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ওই হাসপাতালে ১৫৮ জন নতুন করে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এক শয্যাতে দু’জনের পাশাপাশি মর্গের বাইরে রোদের মধ্যে মৃতদের আত্মীয়দের লম্বা লাইনও তুলে ধরছে দিল্লিতে কোভিড পরিস্থিতির ভয়াবহতা। দিল্লিতে গত কয়েক দিনে ১৬-১৭ হাজার জন প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। করোনার প্রথম পর্বেও এত লোক একদিনে আক্রান্ত হয়নি।

দেশের পরিস্থিতিরও অবনতি হয়েছে। এ বছরের শুরুতে দেশের দৈনিক সংক্রমণ নেমেছিল ১০ হাজারের নীচে। এখন তা পৌঁছে গিয়েছে ২ লাখের উপরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *