৭১ লাখ টিকা দেওয়া শেষ

৭১ লাখ টিকা দেওয়া শেষ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে (১৮ এপ্রিল) পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ১৪ হাজার ৯০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন আরও ১৩ লাখ ৬৬ হাজার ৬০৯ জন। অর্থাৎ দুই ডোজ মিলিয়ে ৭০ লাখ ৮০ হাজার ৬৯৯ ডোজ টিকা দেওয়া হয়েছে।

রবিবার (১৮ এপ্রিল) টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৪৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৪ হাজার ৮৪২ জন।

এছাড়া, এদিন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৭১ লাখ ১৯ হাজার ১ জন।

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *