সরকার দেশকে নরকপুরীতে পরিণত করেছে : ফখরুল

সরকার দেশকে নরকপুরীতে পরিণত করেছে : ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহামারীর মধ্যেও বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে সরকার দেশকে ‘নরকপুরীতে’ পরিণত করেছে।

বুধবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে এই অভিযোগ করেন।

গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিবৃতিতে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার সারাদেশকে নরকপুরীতে পরিণত করেছে। তারা বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ধারাবাহিকভাবে গ্রেপ্তার করছে।

“করোনাভাইরাস মহামারীতে দেশবাসীর আতঙ্ক ও উদ্বেগের মধ্যেও বিরোধীদলের ওপর গণবিরোধী সরকারের জুলুম, নির্যাতনের কোনো কমতি নেই, বরং আরও বহুগুণ বেড়েছে।”

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশি অভিযান চালানো হচ্ছে”।

বিবৃতিতে দাবি করা হয়, ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার যুগ্ম সম্পাদক মুনির হোসেন, উলামা দলের সহসভাপতি মাওলানা আলাউদ্দিন, নরসিংদী জেলার কোষাধ্যক্ষ সমির ভুঁইয়া, ছাত্র দলের যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, কাজী সালমান, স্থানীয় বিএনপি কর্মী তারেক সরকার ডালিমকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *