কক্সবাজার প্রতিনিধি ● কক্সবাজারের মহেশখালীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ছোট মহেশখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশ রওয়ানা দিয়েছে।


