মিসরে রমজান উপলক্ষে ১৬৮৬ বন্দিকে ক্ষমা

মিসরে রমজান উপলক্ষে ১৬৮৬ বন্দিকে ক্ষমা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র রমজান মাস উপলক্ষে ১৬৮৬ বন্দিকে ক্ষমা করা হয়েছে। মিসরের রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতাবলে তাদের ক্ষমা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে শর্তসাপেক্ষে নির্দিষ্ট কারাবন্দিদের রাষ্ট্রপতির ক্ষমার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

মিসরের সংবিধান অনুসারে রাষ্ট্রপতি মুসলিমদের প্রধান ‍দুই ধর্মীয় উৎসব, পবিত্র রমজান মাস, ২৩ জুলাই বিপ্লব বার্ষিকীসহ সরকারি ছুটি ও উৎসবে বন্দিদের ক্ষমার আদেশ জারি করেন।

মিসরের সংবিধান অনুসারে, অস্ত্র পাচার, সন্ত্রাসবাদ, প্রতিশোধ হত্যা এবং হেরোইনের ব্যবসা ছাড়া অন্যান্য অপরাধে দণ্ডিত বন্দিদের ক্ষমা করার রাষ্ট্রপতির অধিকার রয়েছে।

সূত্র : ইজিপ্ট টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *