পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দপ্তর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ইহতেশামুল হক সাথীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ‘ইহতেশামুল হক ২০১৩ সালে শাপলা চত্বর এলাকা নাশকতার সাথে জড়িত ছিলো। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে যে নাশকতা হয়েছে, তার সাথেও এই নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।’
শুক্রবার (২৩ এপ্রিল) ইহতেশামকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।


