হেফাজতের নায়েবে আমির আবদুল কাদের গ্রেপ্তার

হেফাজতের নায়েবে আমির আবদুল কাদের গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) বিকালে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি) মাহবুব আলম। তিনি বলেন আহমদ আবদুল কাদের আমাদের কাছে গ্রেপ্তার আছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। আগামীকাল (২৫ এপ্রিল) তাকে আদালতে তোলা হবে।

আহমদ আবদুল কাদের ২০ দলীয় জোটভুক্ত খেলাফত মজলিসেরও মহাসচিব। তিনি ২০১৩ সালে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের নাশকতা ও সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার আসামি।

উল্লেখ্য, সম্প্রতি আলোচিত নেতা মাওলানা মামুনুল হকসহ হেফাজতে ইসলামের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তালিকায় আরও অনেক নেতার নাম আছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *