ভারতে মদ না পেয়ে স্যানিটাইজার পানে ৬ জনের মৃত্যু!

ভারতে মদ না পেয়ে স্যানিটাইজার পানে ৬ জনের মৃত্যু!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের রাজ্য মহারাষ্ট্রে চলছে কড়া লকডাউন। কেবল নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বন্ধ সকল দোকান।

কিন্তু, মদে আসক্তরা কী আর সেই বিধি-নিষেধের তোয়াক্কা করেন? মদ না পেয়ে স্যানিটাইজারই খাওয়া শুরু করেছিলেন কিছু মানুষ। আর তাতেই প্রাণ গেলো ছয় জনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্র রাজ্যের ইয়াভাতমল জেলার ওয়ানি নামক এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ইয়াভাতমল জেলার ওয়ানির একটি গ্রামের কয়েকজন বাসিন্দা মদ না পেয়ে কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের স্যানিটাইজার খাচ্ছিলেন। তাদের মধ্যে কয়েকজনের সম্প্রতি শারীরিক সমস্যা দেখা দেয়। স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়েছে তাদের। বাড়িতেই প্রাণ হারান আরও কয়েকজন।

ইয়াভাতমলের পুলিশ সুপার দিলীপ ভুজবল বলেছেন, ‘ওয়ানির কয়েকজন শ্রমিক মদের বদলে স্যানিটাইজার খাচ্ছিলেন। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যেই মারা যান তারা। বাকি তিন জন বাড়িতেই প্রাণ হারান।’

পুলিশ সুপার আরও বলেন, ‘ওই শ্রমিকরা গত চার-পাঁচদিন ধরে স্যানিটাইজার খাচ্ছিলেন। শুক্রবার তাদের বমি, পেটে ব্যথা শুরু হয়। তিনজনকে ভর্তি করা হয় হাসপাতালে। বাকিরা বাড়িতেই ছিলেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *