করোনার কারনে কাজে ফাঁকি দেওয়া যাবে না : এম এম মান্নান

করোনার কারনে কাজে ফাঁকি দেওয়া যাবে না : এম এম মান্নান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈশ্বিক মহামারী করোনার ক্রান্তিকাল আমাদেরকে সমন্বিতভাবে মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এম মান্নান। মন্ত্রী বলেন, করোনার অজুহাত দিয়ে কাজে ফাঁকি দেওয়া চলবে না। স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে দৈনন্দিন কাজ চালিয়ে যেতে হবে।

মন্ত্রী সোমবার (২৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী সড়ক ও কালভার্ট মেরামত প্রকল্পের আওতায় এলসিএস কর্মীদের মধ্যে চেক বিতরণকালে ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী এ সময় জগন্নাথপুর বিশ্বনাথ রশিদপুর সড়কের সংস্কার কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন।

আরও পড়ুন: বাড়লো লকডাউনের সময়সীমা

উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ সভাপতি আব্দুল কাইয়ুম, জগন্নাথপুর প্রেস ক্লাব সভাপতি শংকর রায়, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক প্রমুখ। সভায় ৩৯ জন এলসিএস কর্মীকে ৩৯ হাজার টাকা করে ও দুই জন সুপারভাইজারকে ৪৩ হাজার টাকা করে প্রদান করা হয়। ভার্চুয়াল সভায় পরিকল্পনামন্ত্রী জগন্নাথপুরের সার্বিক উন্নয়নের খোঁজ খবর নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *