স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নববিতে ইতিকাফ

স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নববিতে ইতিকাফ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র মসজিদে নববিতে রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় আগামী রবিবার রমজানের ২০তম দিন সন্ধার আগ থেকে ইতিহাফ শুরু হবে।

রমজান মাসের শেষ ১০ দিন মুসলিমদের কাছে অত্যন্ত সম্মানিত মাস। এ ১০ দিনের মধ্যে লাইতুল কদর নামে একটি রাত আছে। যে রাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শেষনবী মুহাম্মাদ (সা.)-এর অবতীর্ণ করেন। এ রাতের ইবাদত এক হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। তাই বিশ্বের সব দেশের মুসলিমরা রমজানের শেষ ১০ দিন গুরুত্বের সঙ্গে মসজিদে ইতিকাফ করেন।

করোনা সংক্রমণ সংক্রমণ রোধে মসজিদে নববিতে সতর্কতামূলক সব ধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে। মসজিদের মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় জরুরি সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে মসজিদুল হারামে ‘কিয়ামুল লাইল’ বা রাতের নামাজে অংশ নিতে আগ্রহীদেরকে অ্যাপের সাহায্যে আবেদন করতে হবে বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *